ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লালমনিরহাটে অ্যাকাউন্ট হ্যাক করে সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

চমক নিউজ, ময়মানসিংহ
নভেম্বর ৯, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে অ্যাকাউন্ট হ্যাক করে সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

লাভলু শেখ, সিনিয়র প্রতিবেদক, লালমনিরহাট ।। লালমনিরহাটে জিমেইল আইডি হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ায় আর্ন্তজেলা প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাঙ্গালপাশা গ্রামের মো. জোনায়েদ (৪১) ও দুখাই মাতাব্বর (৪০)। তাঁরা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করে আসছিলেন বলে জানিয়েছেন পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চামটা হাটে ‘সততা ট্রেডার্স’ নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন জনৈক জাবেদ আলী। গত ৭ সেপ্টেম্বর দুপুরে তিনি পূর্ব সিন্দুর্গা ইউসিবি ব্যাংকের লোন অ্যাকাউন্টে ৩০ লাখ টাকা ট্রান্সফার করেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যে তাঁর অনুমতি ছাড়াই ৫টি ট্রানজেকশনের মাধ্যমে মোট ১৭ লাখ ৫৪ হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়।

ঘটনার পর জাবেদ আলী হাতীবান্ধা থানায় প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ ওই চক্রের সদস্যদের শনাক্ত করে। পরে বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাঙ্গালপাশা গ্রাম থেকে জোনায়েদ ও দুখাই মাতাব্বরকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্র জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ২জন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণা ও সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত বলে তদন্তে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

স/বি