ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লাগামহীন বক্তব্য বন্ধ করুন: মন্ত্রীদের ফারুক

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক বলেছেন, আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রীকে লাগামহীন বক্তব্য দিতে দেখা যাচ্ছে, এখনো সময় আছে আপনারা এসব বক্তব্য বন্ধ করেন। আপনাদের লাগামহীন বক্তব্যের কারণে বিএনপির সাথে আলোচনার প্রস্তাব সামনের দিকে ব্যাঘাত ঘটাতে পারে।

রোববার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও এর মানববন্ধনে এসব কথা বলেন জয়নাল আবদীন ফারুক। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

ফারুক বলেন, ২০১৯ সালে নির্বাচনকে ঘিরে আপনারা যে রোডম্যাপ তৈরী করেছেন সে স্বপ্ন কখনই পূরণ হবে না। কারণ এদেশের মানুষ দেখেছে ২০০৮ সালের নির্বাচন,  সে নির্বাচনে মানুষের কোনো সম্পৃক্তা কোনো আগ্রহ ছিল না। ২০১৪ সালের মত যদি আপনারা ২০১৯ সালে নির্বাচন করতে চান সেটা কখনই পূরণ হবে না।

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি যদি সত্যি ২০১৯ সালের নির্বাচন নির্দলীয় সুষ্ঠু সব দলের অংশ গ্রহণ চান, তাহলে সে নির্বাচনের রোডম্যাপের উদ্যোগ আপনাকেই নিতে হবে।

ফারুক ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেন, আপনি তো তৃনমূল থেকে আজকে এখানে এসেছেন। আপনি কিছুদিন আগে এক অনুষ্ঠানে বলেছেন, নতুন নির্বাচন কমিশনের অধীনে ২০১৯ সালের  নির্বাচন করতে হবে। আপনার কথায় বিএনপি স্বস্তি পাচ্ছে না। কারণ নতুন যে সিইসি বানিয়ে চেয়ারে বসিয়েছেন, তিনি আপনাদের দলের আদর্শের লোক। এবং তিনি সে কথা শিকারও করেছেন ইতি পূর্বে। তার অধীনে বিএনপি নির্বাচন অংশ গ্রহণ করবে সে স্বপ্ন ভুলে যান। আপনারা খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে নির্বাচন করলে তা হবে আওয়ামী লীগের জন্য ভয়ানক।

স/শা