ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লাখো মানুষের প্রাণের দাবি, পাথরকোয়ারি খুলে দাও

admin
জানুয়ারি ২২, ২০২০ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথরকোয়ারি সচলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্থানীয় মামার বাজার পয়েন্টে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাজ চাই ভাত চাই, পাথরকোয়ারি সচল চাই। সকলের দাবি একটাই-অচল পাথর কোয়ারি সচল চাই। শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ-শেখ হাসিনার বাংলাদেশ। লাখো মানুষের প্রাণের দাবি পাথরকোয়ারি খুলে দাও, দিতে হবে। পাথর কোয়ারি খুলে দেয়ার এমন সব নানা দাবী নিয়ে বিভিন্ন স্লোগানে সকাল থেকেই মুখর হয়ে উঠে জাফলংয়ের মামার বাজার এলাকা।

প্রতিবাদ সমাবেশে অংশ নিতে বিভিন্ন স্লোগান সংবলিত প্লে-কার্ড হাতে নিয়ে বেলা ১২টার মধ্যে মামার বাজার এলাকায় জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ। লোকে লোকারণ্য হয়ে উঠার কারণে সকাল থেকেই জাফলং বাজার, মামার বাজার, মোহাম্মদপুর ও বল্লাঘাট এলাকায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

একই সঙ্গে পাথর কোয়ারি খুলে দেয়ার দাবীর সাথে একাত্মতা ঘোষণা করে মামার বাজারের ব্যবসায়ীরা হোটেল, রেষ্টুরেন্ট ও মুদি দোকানসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশে যোগ দেন।

জাফলং ট্রাকচালক সমবায় সমিতি, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন সরবরাহকারী শ্রমিক সমবায় সমিতি ও বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন এবং মোহাম্মদপুর মিতালী যুব সংঘের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপত্বি করেন জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমুখি সমবায় সমিতির সভাপতি আব্দুস শহিদ।

যুবলীগ নেতা নাজমুল হোসাইন নাজিমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির সভাপতি সৈয়দ মুকসেদ আহমদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সিলেট জেলা কাভার্ডভ্যান ম্রমিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক মো. আলী, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামসুল আলম, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বল্লাঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি রহিম খাঁন, সহ-সভাপতি ইসমাইল আলী, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, জাফলং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, জাফলং ট্রাক চালক সংগঠনের সভাপতি ফয়জুল ইসলাম, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বৃহত্তর জৈন্তা বেলচা শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি রুবেল আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যাতীত পিয়াইন নদী এলাকায় আরও প্রায় ৩শ ১১হেক্টর জায়গা পাথর কোয়ারির নামে গেজেটভুক্ত রয়েছে। কাজেই শুধুমাত্র ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়ার (ইসিএ) অজুহাত দিয়ে গোটা পাথরকোয়ারি এলাকা বন্ধ করে লাখো মানুষের আয় রোজগারের পথ বন্ধ করে দেয়া হয়েছে। যেখানে শ্রমিক ব্যবসায়ী মিলিয়ে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে, সেই পাথর কোয়ারি বন্ধ না করে সচল করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানিয়েছেন তারা।

সমাবেশে পাথর কোয়ারি খুলে না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

স/এষ্