ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লন্ডনে সাত দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

admin
অক্টোবর ১৫, ২০১৭ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

লন্ডনের করোয়াই-তে রবিবার থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। এই উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চিত্রনায়ক ফেরদৌসকে নিমন্ত্রণ করা হয়েছে।

উৎসবের শুরুর দিনেই উপস্থিত থাকবেন ফেরদৌস। এদিন তার অভিনীত ‘বৃহন্নলা’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। প্রদর্শনী শেষে সেখানে দর্শক এবং সাংবাদিকদের প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেবেন ফেরদৌস।

ফেরদৌস বলেন, নিঃসন্দেহে এই উৎসবে অংশ নেয়া আমার জন্য গর্বের বিষয়। কারণ লন্ডনের মতো একটি স্থানে আমি দেশ এবং দেশের চলচ্চিত্রের একজন হয়ে প্রতিনিধিত্ব করবো। এটা অনেক ভালোলাগারও বিষয়।

ফেরদৌস দেশে ফিরছেন ১৭ই অক্টোবর। এসেই একে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করবেন। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে ফেরদৌস প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র ‘পোস্টমাস্টার ৭১’।

দুটি ছবিতেই ফেরদৌসের নায়িকা হয়েছেন মৌসুমী।

স/মা