এ. কে. আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর
লক্ষ্মীপুুরে চররুহিতা ভূমি অফিসের তহসিলদার মাহে আলমের বিরুদ্ধে ব্যাপক দূর্নীতি ও অনিয়মের অভিযোগ ফুঁসে উঠেছে। জানা গেছে, দূর্নীতি গ্রস্ত ওই তহসিলদার অত্র ভূমি অফিসে যোগদানের শুরু থেকে অদ্যবধি পর্যন্ত যে সকল সাধারন মানুষ ভূমি সংক্রান্ত বিষয় সেবা নিতে এখানে আসেন তাদের কাছ থেকে সরকারী নির্ধারীত ফি ব্যাতীত মোটা অংকের উৎকোচ গ্রহন করে নামজারি, খাজনা পরিশোধের দাখিলা কাটা সহ বিভিন্ন পর্চা দিয়ে থাকে।
এ রকম একাধিক অভিযোগ রয়েছে এই তহসিলদারের বিরুদ্ধে যা অনুসন্ধানে বেড়িয়ে আসে। কথা হয়, ওই এলাকার স্থায়ী বাসিন্দা এমরান হোসেন, সোহেল হোসেন ও মঞ্জুর সঙ্গে। তারা জানান, তাদের জমির নামজারী করতে আসলে প্রথমে ১৫,০০০ (পনের হাজার) টাকা চান ওই তহসিলদার। পরবর্তীতে ১২,০০০ (বার হাজার) টাকা করে নগদ দেওয়ার পরও ঘুরপাকের শিকার হয়ে প্রায় ৮ (আট) মাস নামজারী হাতে পান। অনুসন্ধান চলছে, পরবর্তীতে আবার ও অনুসন্ধানি রিপোর্ট করা হবে।
স/এষ্

