ঢাকাশনিবার , ১৭ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লক্ষ্মীপুর কলেজ ও কমলনগর ছাত্রলীগের কমিটি ঘোষণা

admin
জুন ১৭, ২০১৭ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সরকারি কলেজ ও কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।
গত ১৩ ই জুন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস কমিটি দু’টির অনুমোদন করেন।
দলীয় সূত্র জানায়, কলেজ কমিটিতে সাইফুল ইসলাম রকিকে সভাপতি ও মহসিন কবির সাগরকে সাধারণ সম্পাদক এবং কমলনগর উপজেলা কমিটিতে মাঈন উদ্দিনকে সভাপতি ও সাদ্দাম হোসনে আবিদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
এছাড়াও আগামী ১৫ জুলাই রামগতি উপজেলা, পৌরসভা ও আ স ম আবদুর রব সরকারি কলেজ এবং ১৭ জুলাই রামগঞ্জ পৌর শাখা ও ২৫ জুলাই চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, এক বছরের জন্য লক্ষ্মীপুর সরকারি কলেজ ও কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনকে গতিশীল করতে পাঁচটি শাখার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।
চলতি বছরের ৫ ই মার্চ কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। গঠিত ওই কমিটি ভেঙ্গে দিয়ে মঙ্গলবার ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

স/এষ্