ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামীলীগ’র কর্মীসভা অনুষ্ঠিত

admin
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ শে সেপ্টেম্বর শনিবার বিকালে চাঁদখালী এ রব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মীসভার আয়োজন করেন ইউনিয়ন আওয়ামীলীগ। লাহারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজ্বী সফিক উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, সাবেক সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান, কৃষি-বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বিজ্ঞান ও তথ্য-বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক হুময়ুন কবির পাটোয়ারিসহ প্রমুখ। অনুষ্ঠানের পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ফজলুল রহমান। এসময় বক্তরা বলেন, আওয়ামীলীগ সরকারকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলেমিশে কাজ করতে হবে। সামনে নির্বাচন আসছে। সকলে নিজ-নিজ অবস্থান থেকে সাংগঠনিক ভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে।

স/মা