ঢাকাশনিবার , ৬ ফেব্রুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লক্ষ্মীপুরে ২০০ টাকার জন্য অটোরিকশা চালক খুন!

admin
ফেব্রুয়ারি ৬, ২০২১ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে ২০০ টাকার জন্য অটোরিকশা চালক খুন!

এ.কে আজাদ(জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে পাওনা ২০০ টাকা না দেয়ায় লোকমান হোসেন (৬৩) নামের এক বৃদ্ধ অটোরিকশা চালককে পিটিয়ে ও গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের ছেলে বাদি হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা রুজু করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দৈনিক জমার ভিত্তিতে চররুহিতা গ্রামের খোরশেদ আলমের ব্যাটারীচালিত অটোরিকশা চালাতেন একই গ্রামের লোকমান হোসেন (৬৩)। কিছুদিন পূর্বে খোরশেদের রিকশা চালানো বাদ দিয়ে অন্য একটি অটোরিকশা চালানো শুরু করেন তিনি।

এতে লোকমানের কাছে ২০০ টাকা পাওনা থাকেন খোরশেদ। ঘটনারদিন রাত সাড়ে ১১টার দিকে লোকমানকে রাস্তায় পেয়ে তার গতিরোধ করে পাওনা টাকা চায় খোরশেদ। এ সময় টাকা পরে দেয়ার কথা বললে লোকমানকে পিটিয়ে ও এলোপাতাড়ী কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় খোরশেদ।

একপর্যায়ে তার বুকের উপর উঠে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় খোরশেদ।

পরে স্থানীয়রা লোকমানকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লোকমান হোসেন একই গ্রামের চৌকিদার বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত খোরশেদের বিচারের দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, খোরশেদ ও লোকমানের মধ্যে ২০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জের ধরে লোকমান নিহত হয়েছেন বলে তাদের কাছে অভিযোগ করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত খোরশেদ আলমকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্