ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লক্ষ্মীপুরে সাবেক সিভিল সার্জনের কারাদন্ড! অতঃপর জামিন

admin
ডিসেম্বর ৬, ২০১৭ ২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরিফের জামিন দিয়েছেন আদালত। গত ০৫ই ডিসেম্বর বেলা সোয়া ১১টার দিকে তার জামিন মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর শওকত হোসেন। লক্ষ্মীপুর জেলা বিএমএ’র সভাপতি ডাক্তার আশফাকুর রহমান মামুন ও জেলা কারাগারের জেলার শরীফুল ইসলাম জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ০৪ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভায় জেলার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা ডা. সালাহ উদ্দিন শরিফের মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেন। দুপুর ১২টার মধ্যে মুক্তি না দিলে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের হুমকি দেন চিকিৎসক নেতারা। তবে সকাল থেকেই সদর হাসপাতালের চিকিৎসকরা জেলা আদালতপাড়ায় অবস্থান করে চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকে। এসময় রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। জামিনের পর সবাই নিজ নিজ কর্মস্থলে পৌছলে চিকিৎসা সেবা স্বাভাবিক হয়। সোমবার সকাল ৯টার দিকে শহরের জেলা প্রশাসকের বাস ভবন এলাকার কাকলি শিশু অঙ্গনের (বেসরকারি প্রাথমিক বিদ্যালয়) প্রবেশ মুখে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও সাবেক সিভিল সার্জন ড. সালাহ উদ্দিন শরীফের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সালাহউদ্দিনকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। পরে পুলিশ সালাহউদ্দিনকে কারাগারে নিয়ে যায়। জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান।

স/এষ্