এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু’র আহ্বানে ১১ই নভেম্বর শনিবার জেলা যুবলীগের পার্টি অফিসের সামনে উৎসব মুখর পরিবেশ ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। সদর থানা যুবলীগ ও বিভিন্ন উপজেলা হতে আগত যুবলীগের নেতা-কর্মীরা। অতি উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন। সকাল ১০টা হতে ২টা পর্যন্ত বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা শো-ডাউন দিতে দিতে জেলা যুবলীগের অফিসের সামনে এসে জমায়েত হয়। এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক সকল নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু কন্যার স্বপ্নের সোনার বাংলা আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। দেশ গড়ার রুপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে লক্ষ্মীপুরের যুবলীগ ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যৎতেও ঐক্যবদ্ধ থেকে দলকে সু-সংগঠিত করার প্রতি গুরুত্বরোপ করেন।
স/এষ্

