ঢাকাশনিবার , ৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লক্ষ্মীপুরে যুবককে হত্যার চেষ্টা !

admin
সেপ্টেম্বর ৯, ২০১৭ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের ১৫নং লাহারকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ নূরুল আমিন হাজী বাড়ীর মিজানুর রহমান রাসেল (২৫) কে পূর্ব শত্রুতার জেরে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৭ই সেপ্টেম্ভর রাত আনুমানিক ১০ : ৩০ মিনিটের সময়। এ ব্যাপারে ভূক্তভোগী রাসেলের বোন জানান, আমার ভাইকে একই এলাকার খোকন, বাবলু, নূরনবী, রুবেল, করিম, জুয়েল, রহিম, ফারুক সহ অজ্ঞাত ৫/৭ জন মিলে ধরে নিয়ে গিয়ে লাহারকান্দি চৌকিদার বাড়ির সন্নিকটে নির্জন একটি স্থানে বেধরক মারপিট করে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালিয়ে হাত-পা বেধেঁ নির্মম নির্যাতন করে অজ্ঞান করে ফেলে রেখে যায়।

ভোর ৫টার দিকে জ্ঞান ফিরলে তার শোর চিৎকারে আশে পাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে বলে জানা গেছে। হাসপাতালে অনুসন্ধানকালে আহত ঐ রাসেলকে ডিউটিরত নার্সকে অক্সিজেন দিতে দেখা গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ঐ পরিবারটি।

স/মা