ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি! নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

admin
আগস্ট ২২, ২০১৭ ২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় প্রবাসীর স্ত্রী সুমি আক্তারকে (২৮) মারধর ও পরিবাররে ৫ সদস্যকে বেঁধে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালংকার লুটে নিয়ে যায় ডাকাত দল। গত ২০ শে আগস্ট গভীর রাতে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের নুরুলাপুর গ্রামের পুরাতন বাড়িতে (আমেরিকান প্রবাসী বাড়ি) এ ঘটনা ঘটে। গত ২১ শে আগস্ট সকালে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত সুমিকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সে আমেরিকান প্রবাসী জিল্লুর রহিমের স্ত্রী। ঘটনার সময় আরজু বেগম (৪৫), জেসমিন (৪২), মাসুদ (২২), রেজিয়া (৫৫) ও হাসিনা বেগমকে (৫০) বেঁধে রাখে ঐ ডাকাত দল। একই পরিবারের ৫ ভাই আমেরিকান প্রবাসী ও তাদের যৌথ পরিবার বলে জানা গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার জানায়, একতলা ভবনের পাশে একটি কাঠাল গাছ দিয়ে ডাকাত দল ছাদে উঠে কলাপসিবল গেইট ভেঙ্গে বাসার ভেতরে প্রবেশ করে। বাসার প্রত্যেক কক্ষে ঢুকে সবাইকে বেঁধে রাখে। এসময় সুমি চিৎকার করার চেষ্টা করলে ডাকাতদল তাকে মারধর করে। পরে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ৪৫ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায় বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবারটি। পরবর্তীতে ডাকাত দল চলে গেলে তাদের শোর-চিৎকার শুনে আশে-পাশের লোকজন এসে তাদের হাতের বাঁধ খুলে দেয় ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহনেওয়াজ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া বলে জানান তিনি।

স/এষ্