এ.কে আজাদ (জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর নিকট ৫ দফা দাবিতে গ্রাম পুলিশের স্বারক প্রদান ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন বিভিন্ন উপজেলা থেকে আগত গ্রাম পুলিশ কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। গত ১৪ ই মে সকাল ১০ টা ৩০ মিনিটের সময় জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে কার্যালয়ের সম্মুখে দাঁড়িয়ে এ মানববন্ধন করেন গ্রাম পুলিশ। উক্ত মানববন্ধনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি তাজল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান এর নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের লক্ষ্যে প্রখর রৌদ্রে দাঁড়িয়ে মানবন্ধনে অংশ নেন। এ সময় তারা গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণির কর্মচারীর ন্যায় সমস্কেল প্রদান, অবসর ভাতা প্রদান, ঝুঁকি ভাতাসহ রেশনিং ব্যবস্থা প্রদান, ঢাকার আশে পাশে গ্রাম পুলিশ প্রশিক্ষণ সেন্টার স্থাপন করা সহ গ্রাম পুলিশদের ছেলেমেয়েদের বিভিন্ন সরকারি চাকুরীতে ১০% অগ্রাধিকার প্রদান মর্মে ৫টি দাবির কথা তুলে ধরেন। তাদের এ দাবিগুলো পুরন হলে তারা সরকারের প্রতি চিরকৃতজ্ঞ থাকার পাশা-পাশি দায়িত্ব পালনে আরো সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
স/এষ্

