এ.কে আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর : পৌরসভার কমকর্তা-কর্মচারীদের বেতনভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে দেওয়ার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে পৌরসভার কর্মচারীরা। গতকাল ২৬শে এপ্রিল সকাল ১১টায় পৌর ভবনের সামনে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি শামছুউদ্দিন, পৌর শাখার সভাপতি ইঞ্জিনিয়ার শামছুল আলম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
স/এষ্

