এ.কে আজাদ, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের (ফিশ হ্যাচারি) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো : জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে জেলা রামগতি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসাবে বদলি করা হয়। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ আরিফ আজাদের এক অফিস আদেশে বলা হয়েছে তাকে ১৮ এপ্রিল এর মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। সোমবার ১০ এপ্রিল বিকেলে রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আসাদুল বাকী এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগ রয়েছে, বদলি হওয়া এ কর্মকর্তার বিরুদ্ধে। সে ফিশ হ্যাচারির বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে সাথে নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এসব বিষয়ে সম্প্রতি এলাকাবাসী অনিয়মের সুনির্দিষ্ট একাধিক তথ্য-প্রমাণাধি সহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ করার পর প্রমাণ মিললে এ আদেশ দেওয়া হয়।
স/জনী

