ঢাকাবৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ-মিছিল

admin
ডিসেম্বর ৭, ২০১৭ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ-মিছিল

এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর:

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার ৭ই ডিসেম্বর দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে পতাকা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক মহসিন কবির সাগর, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক করিমুল হক কনক ক্বারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া ও ছাত্রলীগ নেতা কিনান জোবায়ের শুভ প্রমুখ। সমাবেশে বক্তারা বিদেশে অর্থ পাচারকারী, এতিমদের অর্থ আত্মসাতকারী খালেদা জিয়া ও আন্তজার্তিক তালিকাভুক্ত দুর্নীতিবাজ তারেক রহমানকে গ্রেফতারের দাবি জানান।

স/মা