লক্ষ্মীপুরে অস্ত্র সহ লাদেন মাসুম বাহিনীর সদস্য গ্রেফতার
এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর ঃ
লক্ষ্মীপুরে বিপুল পরিমান অস্ত্র ও গুলি সহ নিহত লাদেন বাহিনীর সহযোগী আবদুস সাত্তার (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ। গত ৭ই নভেম্বর গভীর রাত্রে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহ ধর্মপুর গ্রামের হলবান বাড়ী থেকে তাকে গ্রেফতার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। সাত্তার মৃত মমিন উল্যাহর ছেলে বলে জানা গেছে। গ্রেফতাকৃত সাত্তারের স্বীকারোক্তী মোতাবেক পুলিশ রাতেই তার রান্নাঘরের পার্শে¦র মাটি খুঁড়ে ব্যাগ ভর্তি একটি দোনালা বন্দুক, ২৬৬ রাউন্ড রিভলবারের গুলি ও ২০ রাউন্ড র্শট গানের গুলি সহ মোট ২৮৬ রাউন্ড গুলি উদ্ধার করে। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন লক্ষ্মীপুর পুলিশ ক্যাম্প-০১ এর ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন এর নের্তত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার ও আঃ সাত্তার কে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, আটকৃতের ছেলে আমির হোসেন ও লাদেনের সহযোগী হিসাবে কাজ করছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা। তাকে গ্রেফতারের পর স্বীকারোক্তী মোতাবেক এই অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
স/মা

