ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে চোরাই বাইসাইকেল উদ্ধার

admin
সেপ্টেম্বর ১০, ২০১৭ ১২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ০৮ (আটটি) চোরাই বাইসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে মডেল থানা পুলিশ। গত ৮ই সেপ্টেম্বর লক্ষ্মীপুর মডেল থানার এসআই/মো: বেলাল হোসেন, এএসআই/হাবিব-১, এএসআই/মফিজুল ইসলাম সংঙ্গীয় ফোর্স সহ লক্ষ্মীপুর থানাধীন টুমচর এলাকা হইতে ০৪(চার)টি চোরাই বাইসাইকেল চোরসহ উদ্ধার করে। পরবর্তীতে ০৯ই সেপ্টেম্বর অভিযান চালিয়ে আরো ০৪ টি বাইসাইকেল ও চিহিৃত চোর আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ শহরের বিভিন্ন স্থান থেকে একের পর এক বাইসাইকেল চুরি হওয়ার ঘটনায় লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বিভিন্ন স্থানে অভিযান অভ্যাহত রেখে এসব বাইসাইকেল চোরসহ আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে ওসি চোরদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে চোর ধড়পাকরে পুলিশী অভিযান অব্যাহত রেখেছেন। থানা সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থান থেকে চোরাইকৃত বাইসাইকেল ও চোরদের শনাক্ত করে আটক করার দায়িত্ব এসআই রেজাউল করিমের উপর ন্যাস্থ করেছেন। এসআই রেজাউল করিম জানান, যত-বড়ই ক্ষমতাধর ব্যক্তিই সুপারিশ করুকনা কেন চোরদের সঙ্গে কোন আপোশ নয়। আমি আমার ওসি স্যারের নির্দেশ মোতাবেক কঠোর হস্তে দায়িত্ব পালন করে যাবো।

স/মা