লক্ষ্মীপুরের ১৯ নং তেওয়ারীগন্জ উপ-নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রেদোয়ান চৌধুরী
এ.কে আজাদ(জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের ১৯নং তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রেদোয়ান চৌধুরী জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে ভোটারদের মুখে মুখে সাজ সাজ রব উঠেছে।
বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সফল এই মেম্বার সকলের নিকট দোয়া চেয়েছেন।আগামী ১০ ই ডিসেম্বর এই ওয়ার্ডে অনুষ্ঠিত হতে চলেছে উপ-নির্বাচন।প্রতিদ্বন্দ্বিতা করবেন রেদোয়ান চৌধুরী ও আবুল কাসেম।
অত্র ওয়ার্ড ঘুরে চা দোকান হতে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লায় রেদোয়ান চৌধুরীর সুনাম শুনা যাচ্ছে। সাধারন ভোটাররা জানান,রেদোয়ান চৌধুরী একজন ত্যাগীমনা ও উদার মনের ব্যাক্তিত্ব।
তিনি সম্ভ্রান্ত পরিবারের লোক হওয়ায় এলাকার মানুষ তাকে নিয়ে গর্ববোধ করেন।শিক্ষা-দীক্ষায় ও তিনি একধাপ এগিয়ে।
অধিক গুনে গুনান্বিত রেদোয়ান চৌধুরী মেম্বার নির্বাচিত হলে অত্র এলাকায় ব্যাপক উন্নয়নের পাসাপাসি অপরাধ প্রবনতা অনেকাংশে কমে যাবে বলে সচেতন মহলের ধারনা।
স/এষ্

