এ.কে আজাদ (লক্ষ্মীপুর প্রতিনিধি): গত ১৫ই মে সিটি কর্পোরেশন নির্বাচনের ন্যায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার দুইটি ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রামগতিতে ০৬ নং চর আলগী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড হতে মেম্বার প্রার্থী হিসেবে লড়েছেন মরহুম অজিউল্যার সন্তান সাখাওয়াত উল্যাহ (বাবু)ও অপর প্রার্থী ছানাউল্যাহ। অপরদিকে কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে খলিলুর রহমান, ছৈয়দ আহম্মদ ও নুরুদ্দিন লড়েছেন।
রামগতিতে সাখাওয়াত উল্যাহ বাবু তালা মার্কায় ৮৯৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধি ছানাউল্যাহকে হারিয়ে বিজয়ী হয়েছেন। এদিকে কমলনগরে ছৈয়দ আহম্মদ মোরগ মার্কায় ৬৫৬ ভোট পেয়ে নিকটতম তার দুই প্রতিদ্বন্দিকে হারিয়ে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার বিকেলে গনণা শেষে তারা বিজয়ী হন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই প্রশাসনের নিরলস প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
আরআর

