ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লক্ষীপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

admin
জানুয়ারি ১৬, ২০১৮ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পালের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

এ সময় জেলার বিভন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ডিসি অঞ্জন চন্দ্র পাল। জেলা প্রশাসক উল্লেখিত বিষয় গুলোর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

গত ১০ জানুয়ারি অঞ্জন চন্দ্র পাল  লক্ষ্মীপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 

স/এষ্