ঢাকাসোমবার , ৬ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লক্ষীপুরে অত্যাধুনিক সেবার প্রতিশ্রুতি নিয়ে এসএমকে হসপিটাল

admin
মার্চ ৬, ২০১৭ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায় চিকিৎসা সেবায় নতুন মাইলফলক যোগ করলো এসএমকে হসপিটাল। চন্দ্রগঞ্জ উপজেলা সদরে এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশার ইতি টানলো হসপিটালটি।

প্রতিষ্ঠানটিতে বিশেষজ্ঞ আটজন ডাক্তার ছাড়াও নিজস্ব ডাক্তার রয়েছে দুইজন। অত্যাধুনিক সেবা ও নিবিড় পর্যবেক্ষণে বিশেষ সেবায় ইতিমধ্যে সেবা গ্রহণকারী রোগীরা সন্তুষ্ট।

জরিনা নামের এক প্রসূতি মা বলেন, এ হসপিটালটিতে আমি ডাক্তারের পরমর্শে বাচ্চা প্রসবকালীন বিশেষ মুহূর্তে ভর্তি হই। এখানকার ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে ও সেবার মান নিয়ে আমি সন্তুষ্ট।

গত ফেব্রুয়ারিতে ফ্রি আইক্যাম্প-এর মাধ্যমে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ৪৯৬ জন রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও ৭২ জনের চোখে ছানি পড়া রোগীকে বিনামূল্যে সফলভাবে অপারেশন করা হয়। এলাকাবাসী এধরনের বিশেষ আয়োজনে সন্তুষ্ট।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মুজাহিদুল আরিফ বলেন, আমরা এলাকাবাসীর সু-চিকিৎসা সেবায় বদ্ধপরিকর। আগামীতেও ফ্রি ক্যাম্পের মাধ্যমে গরীব, অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা অব্যাহত থাকবে। গরীব রোগীদের জটিল অপারেশনের ক্ষেত্রেও আমরা বিশেষ সুবিধায় চিকিৎসা দেব।

স/শা