ঢাকামঙ্গলবার , ২৭ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লকডাউনের পঞ্চম দিন: সালথায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

abu naser
জুলাই ২৭, ২০২১ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

লকডাউনের পঞ্চম দিন: সালথায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

 

 

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:

লকডাউনের পঞ্চম দিনে ফরিদপুরের সালথায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর লকডাউনের পঞ্চম দিন চলছে মঙ্গলবার। গত চারদিনেও সালথায় আইনশৃঙ্খলা বাহিনী ছিলো তৎপর। উপজেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন।

বিধিনিষেধ অমান্য করায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার ৫দিনে ৩৫জনকে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়াও বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে অহেতুক যান চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছে পুলিশ।

বিনা প্রয়োজনে কেউ বের হলে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। সরকারি বিধিনিষেধ ভঙ্গ করায় গ্রেফতার ও জরিমানাও করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর বাজার এবং বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে শাস্তির আওতায় নেয়া হবে। বিধিনিষেধ চলাকালে জনগণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, জরুরি প্রয়োজন ছাড়া অহেতুক ঘোরাফেরা করায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫দিনে ৩৫ জনকে ২৯হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ রেখে গত শুক্রবার ২৩ জুলাই সকাল ৬টায় শুরু হওয়া ১৪ দিনের এ কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।