রৌমারী সীমান্তে চোরাকারবারিদের সাথে বিজিবির সংর্ঘষ
হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের চরের গ্রাম সীমান্তের ১০৫৯-১০৬০ নং আন্তর্জাতিক সিমান্ত পিলারের মধ্যবর্তি এলাকায় বৃহস্পতিবার (২৬ জুলাই) বিজিবি ও চোরাকারবারির সংর্ঘষের ঘটনার খবর পাওয়া গেছে। এঘটনায় বিজিবি চোরাকাররিদের ছত্রভঙ্গ করেতে ৭ রাউন্ড গুলি ছুরতে বাধ্য হয়। এ সময় দুই বিজিবি সদস্য আহত হন।
বিজিবি ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ২টার দিকে একদল গরু চোরাকারবারি বাংলাদেশ-ভারত সিমান্তের ১০৫৯-১০৬০ নং আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশে (বাঁশের তৈরী) আরকির মাধ্যমে ভারত থেকে অবৈধ পথে গরু পার করছিল।
এ সময় গয়টাপাড়া বিওপির টহল দল তাদের বাধা দিলে চোরাকারবারিরা বিজিবির উপর আক্রমন করে। বিজিরি সদস্যরা আত্মরক্ষা ও তাদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড গুলি ছুরলে চোরকারবারিরা পালিয়ে যায় । এ ঘটনায় চোরাকারবারিদের ইটের আঘাতে দুই বিজিবি সদস্য আহত হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মন্তাছির বিল্লাহ জানান, সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে বিজিবি কোন লিখিত অভিযোগ করেনি।
স/এষ্

