ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রোহিঙ্গা  মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে সমাবেশ ও মানববন্ধন

admin
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

 ঝিনাইদহ প্রতিনিধি

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর নৃশংস ভাবে হত্যাযজ্ঞ, নারী ধর্ষন ও বাড়ী ঘর জ¦ালিয়ে দেশ ত্যাগে বাধ্য করাসহ বিশে^ মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। কালীগঞ্জ ইমাম পরিষদের আয়োজনে শনিবার সকালে মেইন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের জাতীয় সাংসদ সদস্য ও কালীগঞ্জ উপজলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার। ধর্মপ্রাণ মুসল্লি সহ কালীগঞ্জের সর্বস্তরের হাজার হাজার মানুষের অংশগ্রহনে এক মিছিল শহর প্রদক্ষিন শেষে মেইন বাসষ্টান্ডে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

কালীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ ওসমান গনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক ও কাউন্সিউল আশরাফুল আলম আশরাফ, ছাত্রলীগ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা, ইমাম পরিষদের সেক্রেটারি বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ফারুক নোমানী, খতিব খালিদ সাইফুল্লাহ মিরাজ ও মাওঃ শফিক রেহমান সহ নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি এমপি আনার সহ অন্নান্য বক্তাগন বলেন, রোহিঙ্গা মুসলিমদের গনহত্যা ও নির্যাতন বন্ধ করতে সবাইকে সোচ্চার হতে হবে। আজ থেকে আমরা বার্মার সকল পন্য কেনা ও ব্যবহার বর্জন করব। পাশাপাশি নির্যাতনের শিকার মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহার্য্যে সবাই এগিয়ে আসবে। এ জর্ন্য ইমাম পরিষদ আগামী ২০ সেপ্টেম্বর সংগৃহিত ত্রান সমাগ্রী নিয়ে এমপি আনারের নেতৃত্বে উখিয়া গিয়ে সরেজমিনে শরনার্থীদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করবেন।

স/মা