খাইরুল ইসলাম,ঝালকাঠি প্রতিনিধি: রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বৈরি আবহাওয়ায় বৃষ্টিতে ভিঁজে মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা।
সোমবার বিকেল শহরের ফায়ার সার্ভিস মোড়ে মানববন্ধন চলাকালে জেলা কমিটির সভাপতি হাফেজ মো: আলম, সাধারণ সম্পাদক মো: শাখাওয়াত হোসেন, দলীয় সদস্য হেদায়েতুল্লাহ ফরাজী, কাজী শহিদুল্লাহ, শহিদুল হক, নাসির উদ্দিন মৃধা, মো: লুৎফর রহমান, হাফেজ মো: ইব্রাহীম, আরিফ বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা মিয়ানমারের হত্যা যজ্ঞের তীব্র প্রতিবাদ করে সকলকে রোহিঙ্গাদের সাহায্যের এগিয়ে আসার আহ্বান জানান।
স/এষ্

