নওগাঁ প্রতিনিধি:
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত নির্যাতন বন্ধ ও পালিয়ে আসা রোহাঙ্গীদের বাংলাদেশের আশ্রয় দেয়ার দাবিতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিভিন্ন সংগঠন। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখার উদ্যোগে শুক্রবার দুপুর ২টায় শহরের নওযোয়ান মাঠের সামনের রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখার সভাপতি ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাড. তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারন সম্পাদক ইউনুছুর রহমান, প্রচার সম্পাদক আজাদ হোসেন মুরাদ, সদস্য আনছার আলী, ইফতেখারুল ইসলাম বকুল, শেখ মুজিবুর রহমান সাগর ও ইলিয়াস হক বাদশাসহ প্রমূখ।
অপরদিকে, সকাল ১১ টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের ব্রিজের মোড়ে জেলা বিএনপির সহ-সভাপতি কেসি বদরুল আলম নয়ন চৌধূরীর সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু, নাছির উদ্দীন আহমেদ ও আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা সহ যুবদল, ছাত্রদলের প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এছাড়া দুপুর আড়াইটার দিকে নওগাঁ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির উদ্যোগে শহরের টাউন জামে মসজিদের সামনে মানববন্ধন পালিত হয়। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক মাওলানা মো: ইসমাইল হোসেন, সহ-সভাপতি মাওলানা মো: আইয়ুব আলী, মাওলানা মো: হাফিজুর রহমান সহ প্রমূখ।
বক্তরা মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত নির্যাতন বন্ধ ও পালিয়ে আসা রোহাঙ্গীদের বাংলাদেশের আশ্রয় দেয়া এবং সেই সাথে অং সান সুচি শান্তিতে পাওয়া নোবেল পুরস্কারটি কেড়ে নেয়ার দাবি জানান। সেই সাথে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
স/মা

