ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ঝালকাঠির টেলিভিশন সাংবাদিক সমিতির সমাবেশ

admin
মে ২২, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ঝালকাঠির টেলিভিশন সাংবাদিক সমিতির সমাবেশ

ঝালকাঠি জেলা প্রতিনিধি : সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদে এবং মুক্তির দাবিতে প্রতিবাদী গণসংগীত ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি। শনিবার (২২,মে) সকাল ১১টায় সংগঠনের কার্যালয় এ কর্মসূচী পালিত হয়। সমাবেশ শেষে প্রতিবাদী গনসংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী।

টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান, সাবেক সহসভাপতি শ্যামল সরকার, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি শাখার সভাপতি জিয়াউল হাসান পলাশ, বিএমএসএফ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সিনিয়র সাংবাদিক দিবস তালুকদার, উদীচীর সভাপতি আবু সাঈদ, টিভি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান তালুকদার, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক এজিএম মিজানুর রহমান, মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক এইচ এম দেলোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন এশিয়ার টিভির জেলা প্রতিনিধি এ্যাড. মানিক আর্চায্য ও আরটিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম মোহনা টেলিভিশনে জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন রুবেল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন এবং তাকে হেনস্তা করার বিচার দাবি করেন।

টেলিভিশন সাংবদিক সমিতির এ কর্মসূচীতে সংহতি প্রকাশ করে সমাবেশে অংশ নেয় জাতীয় সাংবাদিক সংস্থা, উদীচী শিল্পী গোষ্ঠী,ঝালকাঠি মিডিয়া ফোরাম, ঝালকাঠি নাগরিক ফোরাম, ও রিপোটার্স ইউনিটি।

স/এষ্