ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রেশমা’র ঘাতকের দ্রুত বিচার ও সাইকেল লেন দাবীতে কালিয়াকৈরে সেভ দ্য রোড-এর সমাবেশ

Mahin Sarker
আগস্ট ২০, ২০২০ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি :  রেশমা’র ঘাতকের দ্রুত বিচার ও সাইকেল লেন দাবীতে কালিয়াকৈরে সেভ দ্য রোড-এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি ও সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান আইয়ুব রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী। প্রধান বক্তা ছিলেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা।

এসময় বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী, প্রথম আলোর প্রতিনিধি মাসুদ রানা, সাংবাদিক এম তুষারী, কালিয়াকৈর সেভ দ্য রোড-এর নেতা জহির বকশী, শামীম খান, দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, নিরাপদ আকাশ-সড়ক-রেল ও নৌপথ নিরাপদ করার পাশাপাশি সরকারকে অবশ্যই সড়ক নির্মাণ ও সংস্কারে যে দুর্নীতি হয় তা প্রতিরোধ করতে হবে।

এর আগে কালিয়াকৈর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে সৌজন্য আলোচনা ও পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। সে সময় ১ জুন থেকে সেভ দ্য রোড-এর একের পর এক আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ ভোগান্তির পর হলেও ১ সেপ্টেম্বর থেকে গাড়ি ভাড়া স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয়ায় সরকার ও সংশ্লিষ্টদেরকে অভিনন্দন জানান নেতৃবৃন্দ।

স/ম