মুরাদ চৌধুরী, নওগাঁ: রেল লাইনে মোবাইল ফোনে কথা বলার জীবন দিয়ে খেসারত দিলেন এক পুলিশ কর্মকর্তা। তিনি নওগাঁর রাণীনগর থানার এসআই (উপ-পরিদর্শক) আখতারুজ্জামান (৪৮)। তিনি রেল লাইনের উপর দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন।
এসময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে রাণীনগর রেলওয়ে ষ্টেশনের উত্তরে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক জানান, মঙ্গলবার দুপুরে থানার এসআই আখতারুজ্জামান পোষাক পরা অবস্থায় ষ্টেশন এলাকায় কাজ শেষে রেল লাইনের উপর দিয়ে মোবাইল ফোন কানে ধরে হাটছিলেন।
এ সময় খুলনাগামী রূপসা আন্তনগর ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পরে গুরত্বর আহত হয়। আহত অবস্থায় আখতারুজ্জামানকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।
এসআই আখতারুজ্জামান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি ২৬ জানুয়ারী ২০১৮ থেকে রাণীনগর থানায় কর্মরত রয়েছেন।
স/এন

