ঢাকাবৃহস্পতিবার , ১ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ প্রকল্প বরাদ্দ

admin
জুন ১, ২০১৭ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া ১০টি মেগা প্রকল্পের জন্য ৩২ হাজার ৫৩১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট উন্নয়ন বাজেটের (এডিপি) ২১ দশমিক ২১ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ১০ হাজার ১৩৬ কোটি টাকা বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ৪৬তম বাজেট উপস্থাপনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, দেশের উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়াতে অবকাঠামো খাতে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলো বাস্তবায়নে বরাদ্দের এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

এবার ৪ লাখ ২৬৬ কোটি টাকার ব্যয়ের ফর্দ উত্থাপন করা মুহিত মেগা প্রকল্পগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ প্রকল্প বরাদ্দ দিয়েছেন সরকারের অন্যতম আকাঙ্ক্ষিত ‘পদ্মা বহুমুখী সেতুর রেল সংযোগ’ প্রকল্পের জন্য।

নতুন বাজেটে ৭ হাজার ৬১০ কোটি টাকার বরাদ্দ রাখা এ প্রকল্পের জন্য চীন সরকারের সঙ্গে প্রায় ৩১০ কোটি ডলারের সমঝোতা চুক্তি হলেও এখনও চূড়ান্ত চুক্তি সম্পাদন করা সম্ভব হয়নি। শিগগিরই চীনের সঙ্গে এ প্রকল্পসহ বেশ কয়েকটি প্রকল্পের চূড়ান্ত চুক্তি হওয়ার কথা রয়েছে।

তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে সরকারের সবচেয়ে চ্যালেঞ্জের ‘পদ্মা বহুমূখী সেতু নির্মাণ’ প্রকল্পের জন্য। এ প্রকল্পে ৫ হাজার ৫২৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে এ প্রকল্পটির সর্বশেষ অগ্রগতি ৪৩ শতাংশ বলে জানানো হয়েছে।

এরপর যথাক্রমে ঢাকার যানজট নিরসনে চলমান মেট্রোরেল প্রকল্পের জন্য ৩ হাজার ৪২৫ কোটি টাকা এবং মাতারবাড়ি (২×৬০০) মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল্ড ফায়ার পাওয়ার প্রজেক্টের জন্য দেওয়া হয়েছে ২ হাজার ২২০ কোটি টাকা।

কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ প্রকল্পের জন্য রাখা হয়েছে ১ হাজার ৫৭৪ কোটি টাকা।

এছাড়া দোহাজারি থেকে রামু হয়ে ঘুমধুম পর্যন্ত রেল নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৫৬১ কোটি টাকা। পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪০০ কোটি টাকা।

মহেশখালী থেকে আনোয়ারা পর্যন্ত গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮০ কোটি টাকা এবং রামপাল বিদ্যুৎ প্রকল্প এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য মাত্র ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

স/এষ্