ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রুপদিয়া রেল স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির খুশিতে এলাকাবাসীর মিষ্টি বিতরণ

চমক নিউজ বার্তা কক্ষ
ডিসেম্বর ১০, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

রুপদিয়া রেল স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির খুশিতে এলাকাবাসীর মিষ্টি বিতরণ

সাঈদ ইবনে হানিফ ।। দৃষ্টি নন্দন রুপদিয়া রেল স্টেশন, কিন্তু ছিল না ট্রেনের কোন যাত্রা বিরতি। আর তাতেই এতদিন ক্ষুব্ধ ছিল এলাকাবাসি । শুরু থেকেই রুপদিয়া স্টেশনে ট্রেন থামার দাবিতে একাধিক বার মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অবশেষে এলাকাবাসির সেই দাবি পুরণ হলো । জানা গেছে, যশোর জেলার সদর উপজেলার রূপদিয়া রেলস্টেশনে জনপ্রিয় ২৩/২৪ নং রকেট মেইল এবং ৯৫/৯৬ নং মোংলা কমিউটার ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি অনুমোদন করেছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোন।

সেই হিসাবে, ১০ ডিসেম্বর ২০২৫ (বুধবার) থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলো। যতা সময়ে ট্রেনের যাত্রা বিরতি পেয়ে খুশিতে আত্মহারা হয়েছে রুপদিয়া অঞ্চলের মানুষ । আর এই খুশিতে স্টেশন এলাকায় শত শত মানুষ একে অপর কে মিষ্টি মুখ করিয়েছে।

জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের রেল ভবন, ঢাকার সংশ্লিষ্ট পত্রের আলোকে পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার (পশ্চিম)–এর পক্ষে সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পি) মোঃ আব্দুল আওয়াল স্বাক্ষরিত দপ্তরাদেশে এই সিদ্ধান্ত কার্যকর হয় । ওই

দপ্তরাদেশে বলা হয়েছে , রূপদিয়া স্টেশনে দুই ট্রেনই ২ (দুই) মিনিট করে যাত্রাবিরতি দেবে।স্থানীয় জনসাধারণ বলেছেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের যাত্রাবিরতির যে দাবি ছিল তা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যাত্রাবিরতি কার্যকর হওয়ার পর রূপদিয়া ও আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াতের ক্ষেত্র সহজ হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।