রিয়াদে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
শাহিন মিয়া ।। সৌদি আরবের রিয়াদে ঈদের দিন অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে এ প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে মাছুম একাদশ ও ব্রাহ্মণবাড়িয়া একাদশ।
মাছুম একাদশ প্রথম ব্যাটিং করে ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমি সর্বোচ্চ ৩০ বলে ৮৭ রান করেন। শেষের দিকে নয়ন ১৩ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে দলের স্কোর বড় হতে সহযোগিতা করে।
জবাবে ব্রাহ্মণবাড়িয়া একাদশ ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। ম্যাচ সেরা রনি খান ৩৩ বলে ৯৫ ও শামীম ৪০ বলে ৬৩ রান করেন।
প্রীতি এ ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে দিনব্যাপী আনন্দমুখর পরিবেশে মেতে ছিলেন প্রবাসী বাঙালিরা।
প্রিয়জন ছেড়ে প্রবাসে, ঈদের দিনকে আনন্দে মাতিয়ে নিতে আয়োজন হয় এ ক্রিকেট টুর্নামেন্ট।
প্রবাসী শামীম ও মাছুমের আয়োজনে মাঠে গড়ায় এ ক্রিকেট টুর্নামেন্ট।
মাছুম জানান জয় পরাজয় বড় কথা নয়। ঈদের দিন বাড়তি আনন্দে নিজেদের মাতিয়ে রাখতে এ আয়োজন করা হয়। 
প্রবাসে থাকলেও প্রতিনিয়তই দেশের কথা আমাদের মনে পড়ে। কাজের বাইরে অবসর সময় আমরা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলে থাকি। এতে করে ক্ষনিকের জন্য হলেও প্রিয়জনের কাছে না থাকার ব্যথা ভুলে থাকা যায়।
আগামীতেও এমন টুর্নামেন্টের আবারো আয়োজন করতে চান বলে জানান তিনি।

