মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম রিকাবী বাজারে ঝুঁকিপূর্ণ কাঠের পুল দিয়ে পারাপারে ভোগান্তির স্বীকার হচ্ছেন জনসাধারণ।
সরেজমিনের দেখা যায়, বিশেষ করে মিরকাদিম পৌর সড়ক ঈদগাহ মাঠ থেকে যে রাস্তাটি মধ্য রিকাবীবাজারে খালের উপর ব্রীজের দুই পাশে একেবারেই অবৈধ নদখালের পথে ওপর ঝুঁকিপূর্ণ কাঠের পুল অন্যদিকে ময়লা আবর্জনা ফেলানোর কারনে খাল দিয়ে বাজারের পানি নিস্কাসন বন্ধ হওয়ার উপক্রম রিকাবীবাজার সংলগ্ন পৌরসভা হতে রিকাবী বাজার আসতে যেতে কাঠের পুলটি এতই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে, বৃদ্ধ ও ছোটদের একার পক্ষে যাতায়াত করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
কাঠের পুলটি সংস্কারের মেরামতের অভাবে যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন মিরকাদিম এলাকাবাসী। কাঠের পুলটি মেরামত না করায় পুলের বেশির ভাগ অংশের কাঠের পাটাতন ভেঙে গেছে, এছাড়াও কোথাও কোথাও খুঁটিও নড়বড়ে হয়ে গেছে। এ পুলটি দিয়ে প্রতিদিন হাজার হাজার জনসাধারণ যাতায়াত করে। কাঠের সের ভারে পুলটি হেলে পড়ার উপক্রম হয়েছে। কালক্রমে পুলটির নিরাপত্তা রেলিং বিলুপ্ত হয়ে গেছে। খোয়ে গেছে নানা যন্ত্রাংশ।
পারাপারের সময় পুলটি দুলতে থাকে। এদিকে কাঠের পুলের এপাড়ে রয়েছে গুরুত্বপূর্ণ রিকাবী বাজার বিভিন্ন নানা প্রতিষ্ঠান এবং সহ ফাতেমা জেনারেল হাসপাতাল, এর মধ্যে প্রতিষ্ঠানে শত শত শ্রমিক কর্মচারী ছাড়াও আশপাশের প্রতিষ্ঠানের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এই ঝুঁকি দিয়ে কাঠের পুলের পারাপার ।
তাহলে এই ঝুঁকিপূর্ণ কাঠেরপুল টি দেখার মত কেউ কি নেই, সাধারণ জনগন বলেন আমাদের দাবি মেয়রঃ শহিদুল ইসলাম শাহীন। অতিশির্ঘীই দ্রুত কাঠের পুল টি ব্যবস্থা নেওয়া হউক,এমনটাই আশা করেছেন স্থানীয়রা,এই ঝুঁকিপূর্ণ ভোগান্তির থেকে রক্ষা পেতে চায় পৌরবাসী।
স/এষ্

