ঢাকাশুক্রবার , ১২ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রায়পুর ইউপি’র সাধারণ সদস্য নির্বাচিত হতে যাচ্ছে আব্দুল খালেক

admin
নভেম্বর ১২, ২০২১ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুর ইউপি’র সাধারণ সদস্য নির্বাচিত হতে যাচ্ছে আব্দুল খালেক

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: আগামী ২৮ নভেম্বর বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নিয়ামত হোসেন, সিরাজুল ইসলাম ও আব্দুল খালেক।

বৃহস্পতিবার ১১ নভেম্বর দুপুরে নিয়ামত হোসেন ও সিরাজুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় এই ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন আব্দুল খালেক ।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত সমস্য দেখিয়ে তারা দুই জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা আফরোজ সাংবাদিকদের জানান, এ উপজেলায় রায়পুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডে দুই জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় আব্দুল খালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন।

স/এষ্