ঢাকাশুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রায়পুরে ৯ কোটি টাকা আত্মসাত, ব্যাংক কর্মকর্তা আটক

admin
সেপ্টেম্বর ৮, ২০১৭ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে ভুয়া বিনিয়োগ ঋণ দেখিয়ে প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের কর্মকর্তা  নুর মোহাম্মদকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে ব্যাংক থেকে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

নুর মোহাম্মদ ব্যাংকটির এসবিআইএস সুপারভাইজার এবং লক্ষ্মীপুরের কমলনগর থানার চরলরেঞ্চ গ্রামের সুজা মিয়ার ছেলে।

দুদক সূত্র জানায়, ইসলামী ব্যাংকের রায়পুর শাখার এসবিআইএস সুপারভাইজার নুর মোহাম্মদ কর্মরত অবস্থায় ১৮৬ জন গ্রাহকের নামে ভুয়া বিনিয়োগ ঋণ দেখিয়ে ৮ কোটি ৯ লাখ ১ হাজার ২১৯ টাকা উত্তোলন করে আত্মসাত করে। কোন গ্রাহক ঋণ গ্রহণ না করলেও তিনি ভুয়া ও জাল ভাউচার তৈরি করে ব্যাংক থেকে ঋণ অনুমোদন করে নিজেই আত্মসাত করেন। বিষয়টি ব্যাংকের অডিট টিম সত্যতা পায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই ব্যাংকের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেছেন। আসামি নুর মোহাম্মদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স/মা