মাগুরা থেকে মাহাবুব ইসলাম উজ্জ্বল : কিছু অবসর প্রাপ্ত লোক বৃদ্ধ বয়সে একটু ভালভাবে জীবন যাপনের জন্য, স্বল্প আয়ের কিছু লোক একটু ভাল থাকার জন্য , আবার স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রী একটু ভাল ভাবে বাঁচার জন্য জীবনের সঞ্চয়ী অর্থ অনেকেই সঞ্চয় পত্র কেনেন । সেটা পোষ্ট অফিস, ব্যাংক বা সঞ্চয় পত্রের অফিসে হতে পারে ।
এই সঞ্চয় পত্রে টাকা রাখতে গিয়ে বা মুনাফা উত্তোলন করতে গিয়ে বা মেয়াদ শেষে টাকা উত্তোলন করতে গিয়ে মানুষ যে হয়রানির শিকার হয় সেটা কেউ নিজে স্ব চোখে না দেখলে বিশ্বাস করবেন না ।
প্রথমত : আমানত করি ভ্যাট বা ট্যাক্স দিয়েই কিন্ত তার মুনাফা নিচ্ছে । সে ক্ষেতে সরকার পুরাপুরি ভাবে মানুষের সাথে প্রতারণা করেছে । কারণ টাকা রাখার সময় ছিল 5% এখন নিচ্ছে 10% যা পুরাপুরি প্রতারণা এবং চুক্তি ভঙ্গ॥
দ্বিতীয়ত : দেশে অধিকাংশ লোকই এখন জানেনা TIN কি বা IncomeTax কি ।
অথচ এখন সঞ্চয় পত্র কিনতে গেলেন TIN লাগবে । আর TIN করা মনেই Tax ফাইল খুলতে হবে ।
এখন প্রশ্ন হলো-যেহেতু মুনাফা প্রদানের সময়ই 10% ভ্যাট বা ট্যাক্স কেটে নিচ্ছে তাহলে কেন TIN প্রদানের এই বিড়ম্বনা ?
তৃতীয়ত : পোষ্ট অফিসে যে সকল ব্যক্তি গণ চাকুরী করেন , তাদের আচরণ ও ব্যবহার এতই বাজে যে সেখানে গেলে যে কোন লোকের জন্যই ধর্য্য ধারণ করা কঠিন । তাদের দেখে মানে হয় না তারা কেঊ খুব একটা লেখা পড়া জানে অথচ ভাব ধরে সেই যেন দেশের সব থেকে বড় অফিসার ॥
চতুর্থত : অনেক পোষ্ট অফিসেই মেয়াদ শেষে আমানত কৃত টাকা উঠাতে গেলে অনেক বিড়ম্বনায় পরতে হয় ॥
পঞ্চমত : একজন আইনজীবী হিসাবে যতটুকু জানি কেউ মৃত্যুবরণ করলে তার প্রমাণ স্বরূপ dath cartificate ই যথেষ্ট । আর যদি কেউ বাড়িতে মৃত্যুবরণ করেন সেই ক্ষেত্রে ঐ এলাকা নির্বাচিত প্রতিনিধির প্রত্যয়ন পত্র হলেই চলে । কিন্ত সঞ্চয়পত্রের কোন আমানতকারী বা ক্রেতা মৃত্যুবরণ করলে বিড়ম্বনা কাকে বলে তা উনারা বুঝিয়ে দিবেন । এ ক্ষেত্রে dath cartificate , কবর স্বানের রশিদ , ঐ এলাকার প্রতিনিধির প্রত্যয়ন পত্র সবই উনাদের লাগবে ॥
প্রশ্ন হচ্ছে সরকার চলে জনগণের আমানতকৃত অর্থ আর জনগণের ট্যাক্স ও ভ্যাটের টাকায়, তাহলে বর্তমান ডিজিটাল যুগে প্রজাতন্ত্রের কর্মচারীদের দ্বারা সেই জনগণ কেন এত হয়রানি বা বিড়ম্বনার শিকার হবে ?
স/এন

