ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী আগামীকাল (২০ সেপ্টেম্বর) সাড়ে ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফও ভাইস-চ্যান্সেলরের সঙ্গে থাকবেন বলে জানা গেছে।
স/মা

