ঢাকাসোমবার , ১৭ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রামেক হাসাপাতালে করোনা উপসর্গে মৃত্যু এক, শনাক্ত বেড়েছে তিন গুণ

admin
জানুয়ারি ১৭, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

রামেক হাসাপাতালে করোনা উপসর্গে মৃত্যু এক, শনাক্ত বেড়েছে তিন গুণ

মঈন উদ্দীন: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিট গত ২৪ ঘন্টায় করোনায় উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। গত রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টার মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই রোগীর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

এদিকে, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় নতুন ২ জন রোগী ভর্তি হয়েছে। এদিন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৪জন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টার মধ্যে রামেক হাসপাতালে করোনায় এক নারী রোগীর মৃত্যু হয়েছে। ১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে গতকাল রোববার (১৫ জানুয়ারি) সকাল ৮ টা পর্যন্ত রোগী ভর্তি ছিলো ৩১জন। বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৩৩জন।

তারমধ্যে রাজশাহীর ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ১জন, পাবনা ৩ জন ও কুষ্টিয়ার ১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি আরো জানান,হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬জন।উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০জন।পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়নি এমন রোগীর ভর্তি রয়েছে ৬ জন।

এর আগে, রোববার (১৬ জানুয়ারি) রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৮৯ করোনার নমুনা পরীক্ষা হয়। এতে ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩১জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্ত হওয়া সব করোনা রোগীই রাজশাহীর। এখন নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ১৯ শতাংশে দাঁড়িয়েছে। যা গতকাল শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ।

স/এষ্