ঢাকারবিবার , ৭ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রামগতির ইউপি নির্বাচনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

admin
মে ৭, ২০১৭ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

এ.কে.আজাদ, (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার স্থগিত হওয়া ৬নং চর আলগী ইউপি নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দলের আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিক নিয়ে মনোনয়ন পেয়েছেন জাকির হোসেন লিটন। প্রধান বিরোধী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সিরাজ উদ্দিন অপর দিকে আওয়ামীলীগের আরেক তৃণমূল পর্যায়ের নেতা মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করার ও খবর শোনা যাচ্ছে। কথা হয়, ঐসব প্রার্থীদের সঙ্গে। তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে শতভাগ আশাবাদী নির্বাচন সুষ্ঠ হলে বিজয়ী হবেন। ইউনিয়নবাসীর ভোটাধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভোটের ফলাফল যাই হোক যার যার অবস্থান থেকে মেনে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রত্যেক প্রাথীই তাদের দলের মনোনিত প্রতীক ব্যতীত চাহিদা মোতাবেক অন্য প্রতীকের অপেক্ষায় রয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী মনোনিত প্রার্থী জাকির হোসেন লিটন খুবই অল্প সময়ের মধ্যে দলের শুনাম অর্জন করে সেন্ট্রাল নেতাদের নজরে আসেন এবং মনোনয়ন পান। আওয়ামীলীগের অপর প্রার্থী সাহেদ আলী মনুর রয়েছে ব্যাপক সুনাম। সে দীর্ঘদিন দলের সুনাম অক্ষুন্ন রেখে সাধারণ মানুষের মন জয় করেছেন। মনোনয়ন না পেলেও চেয়ারম্যান হিসাবে তাকেই দেখতে চায় ইউনিয়নবাসী। অপর দিকে বিরোধী দল বিএনপি’র মনোনিত প্রার্থী সিরাজ উদ্দিন দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব করায় তারও বেশ একটা জনপ্রিয়তা রয়েছে। শুধুমাত্র এখন অপেক্ষার পালা। কে হবে? আগামী ইউপি নির্বাচনে একজন সুদক্ষ চেয়ারম্যান। বিশ্বস্ত একটি সুত্রে জানা যায়, আওয়ামী থেকে একজন মনোনয়ন পত্র পাওয়া অপরজন সটকে যাবেন। কতটুকু সত্যতা তা জানা যাবে মার্কা পাওয়ার পরপরই। কেউ কেউ বলছেন গোপন বৈঠকের মাধ্যমে লক্ষ্মীপুর-০৪ (রামগতি-কমলনগর) এর এমপি আলহাজ্ব আব্দুল্যা আল-মামুন চুড়ান্ত সিদ্ধান্তে উপনিত হয়েছেন সাহেদ আলী মনুকে বসিয়ে দেওয়ার জন্য। এসব বিষয় নিয়ে প্রার্থীদের নিকটাতœীয় সহ ভোটার প্রেমীরা শংকিত রয়েছেন। আগামী ইউপি নির্বাচনে কে হবে তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ নিয়ে চলছে নানান জলপনা কল্পনা। তবে ভোট অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হলে এবং সাধারণ ভোটারদের ভোটাধিকার নিশ্চিত হলে যিনিই বিজয়ী হবেন তাকেই চেয়ারম্যান হিসাবে বরণ করে নিবেন ইউনিয়ন বাসী। সচেতন এলাকাবাসী মনে করছেন, ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসনের সর্বস্তরের উর্দ্বতœ কর্তৃপক্ষের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের ভূমিকা অনেক বেশী। এ ব্যাপারে সাধারণ ভোটারগণ শান্তিপূর্ণ নির্বাচন উপহার পেতে সকলের সজাগ দৃষ্টি কমানা করছি।

স/এষ্