সাদ্দাম পাসা (রামগতি) লক্ষীপুর প্রতিনিধি
লক্ষীপুরের রামগতি উপজেলার ৭নং চর আফজাল ইউনিয়নের টুমচর গ্রামের সালমা (২১) এর উপর অমানবিক নির্যাতন চালিয়ে বসতবাড়ি দখলে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্ত্তি রায়হান। এন বিষয়ে নির্যাতিত সালমা ও তার পরিবারের লোকজন জানান, তাদের বসতঘর জোর পূর্বক দখল করার চেষ্টার করলে আমরা বাধা প্রধান করি। এতে করে রায়হান ও তার সাথে থাকা একদল সন্ত্রাসী বাহীনী আমাদের উপর হামলা চালায়। রায়হান সালমার তলপেটে সজোরে আগাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাকে গলাটিপে হত্যার চেষ্টা চালায়। নির্যাতিত এই পরিবারের শোর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুরবিত্তরা দৌড়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় সালমা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল লক্ষীপুরে একটি মামলা দায়ের করার পর পুলিশ রায়হানকে আটক করে জেল হাজতে প্রেরন করার পরও তার লোকজন হুমকী-ধমকী অব্যাহত রেখেছে অসহায় এই নির্যাতিত পরিবারটিকে। এই ব্যাপারে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি কামনা করছেন ।
স/মা

