এ.কে আজাদ:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সবুজ গ্রাম ৪নং ওয়ার্ড অবদা বেরির পাশে জনতা বাজার সংলগ্ন আবদুল খালেক মাঝির ১৫ বছরের কিশোরিকে ধর্ষনের চেষ্টা করেছে একই এলাকার বখাটে শামিম (২৩), আইউব আলী সহ অজ্ঞাত ৩/৪জন যুবক। ঘটনাটি ঘটেছে গত ১লা জুলাই দুপুর অনুমান ১.০০টার সময়। এ ব্যাপারে ভুক্ত ভুগি ফিরোজা বেগম উক্ত বখাটেদের বিরুদ্ধে রামগতি থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের বিষয়টি এস.আই শাহিন তদন্ত করছে বলে জানা যায়। অপর দিকে ধর্ষনের চেষ্টায় অভিযুক্তদের রক্ষা করতে একটি প্রভাবশালী কুচক্রি মহল ধামা চাপা দেওয়ার উদ্দেশ্যে জোর তদবির চালাচ্ছে বলে জানায় ভুক্ত ভুগি পরিবারটি। এ ব্যাপারে তারা আইনের সুফল পেতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি কামনা করছেন। সচেতন এলাকাবাসি দোষিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

