ঢাকামঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রানীশংকৈলে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

admin
এপ্রিল ১৮, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

রানীশংকৈলে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার ১৮ এপ্রিল সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের নুনতোর এলাকায় এই ঘটনা ঘটে। শিশু দুটি হলো একই গ্রামের মকবুল হোসেনের ছেলে সিয়াম (৯) ও মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১২)।

উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান বকুল শিশু দুটি বিষয়ে নিশ্চিত করে জানান, বাড়ির পাশের পুকুরে শিশু দুটি গোসল করতে নেমেছিল। একপর্যায়ে পুকুরের গভীরে চলে গেলে তারা পানিতে ডুবে মারা যায়।

এ সময় খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

স/অ