ঢাকাবৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রানীশংকৈলে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

admin
মার্চ ১৭, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

রানীশংকৈলে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের (১৭ মার্চ বৃহস্পতিবার) দুপুরে ঘনস্যামপুর গ্রামের কুলিক নদীর নদীতে গোসল করতে গিয়ে শাহজাহান আলীর মেয়ে সানজিদা আক্তার(১২) ও সুজনা আক্তার (৬) নামে ২ বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, মৃত দুই বোনই ঢাকায় থাকতো। মৃত ২জন ছাড়াও অন্য ৩ বোন পরিবারসহ ঢাকা গার্মেন্টসে থাকতো।শবেবরাত উপলক্ষে ছুটিতে এক সাথে ৫ বোন বাড়িতে বেড়াতে আসে।

বোনরা সবাি মিলে দুপুরে বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে গেলে এক সময় সুজনা পানির গভীরে চলে যায়। তাকে বাঁচাতে তার বোন সানজিদা এগিয়ে গেলে দু’জনেই নদীর পনির গভীরে চলে যায়। গোসল করতে আসা অন্যান্যরা চিৎকার করতে থাকে। আসে পাশে থাকা লোকজন ছুটে আসে নদিতে খুঁজাখুঁজির পর দু’জনকেই মৃত্যু হিসেবে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার এস আই খাজিম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মারফত মৃতের পরিবারের কাছেই রয়েছে।

স/অ