ঢাকাবৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

admin
সেপ্টেম্বর ৯, ২০২১ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

সফিকুল ইসলাম শিল্পী , রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী বাজার সংলগ্ন পাকা সড়কে ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় সায়েদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা এক চলন্ত মোটরসাইকেলের সাথে সংঘর্ষে মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সায়েদা মীরডাঙ্গী বাজার মহাসড়ক সংলগ্ন নিজ বাড়ি থেকে বাড়ির ময়লা ফেলার জন্য পাকা সড়ক অতিক্রম করছিল।

ওই মুহূর্তে রাণীশংকৈল থেকে নেকমরদগামি একটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষে সায়েদা গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

রোগীর অবস্থার অবনতি দেখে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। দিনাজপুর যাওয়ার পথে সায়েদার মৃত্যু হয়।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, দুর্ঘটনায় নিহতের পরিবার থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি।

স/এষ্