ঢাকাশনিবার , ৬ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

admin
নভেম্বর ৬, ২০২১ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ” বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ শ্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার ৬ নভেম্বর ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

পরে উপজেলা হলরুমে সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্বাগত বক্তব্য দেন – সমবায় কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকার। বিশেষ অতিথি হিসেবে কক্তব্য দেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী।

আরো বক্তব্য দেন- সমবায় সমিতির নেতা শহিদুল ইসলাম, নুরুজ্জামান, এ জেড সুলতান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদ সম্পাদক সাধন বসাক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক-সামাজিক নেতা, সমবায় সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

স/এষ্