নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে কাশিমপুর ইউনিয়নে ১০জন দুঃস্থ ও বেকারদের (ভিক্ষুক) মাঝে গাভী পালন করে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে উপকরণ হিসেবে গাভী বিতরন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের দু:স্থ ও বেকারদের আত্ম কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও উপকরন সরবরাহ প্রকল্পের আওতায় ও জেলা পরিষদের অর্থায়নে এই গাভী বিতরন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন প্রাঙ্গনে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা আল মামুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. শরিফুল ইসলাম লিটন, একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়ক গোলাম মোর্শেদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, পরিষদের সচিব খাদেমুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
স/এষ্

