ঢাকাশুক্রবার , ২৪ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাণীনগরে ধানের মূল্য বৃদ্ধির দাবীতে মানববন্ধন

admin
মে ২৪, ২০১৯ ৪:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি : সরকার ঘোষিত ১০৪০ টাকা মন দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা, ধানের মূল্য বৃদ্ধি, জাতীয় মজুরী কমিশন বাস্তবায়ন এবং পাটকল শ্রমিকদের নয় দফা বাস্তাবায়নের দাবীতে নওগাঁর রাণীনগরে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাণীনগর উপজেলা শাখা।

বৃহস্পতিবার উপজেলার বাসস্ট্যান্ডে মানববন্ধন শেষে সড়কে ধান ফেলে বিক্ষোভ করেন মানববন্ধনে অংশগ্রহণ করা কৃষকরা। উপজেলা বিএনপি এই কর্মসূচীর আয়োজন করে।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন সরকার ধানের দাম ১০৪০ টাকা বেঁধে দিলেও সে দামে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা হচ্ছে না। তাই প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনার দাবি জানান তারা।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এসএম আল ফারুক জেমস, সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রভাষক এএকএম জাকির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক এইচ এম নয়ন খাঁন লুলু, যুবদলের সাধারন সম্পাদক মোজাক্কির হোসেন, ছাত্রদলের আহ্বায়ক শরীফ মাহমুদ সোহেল, মহিলা দলের সাধারন সম্পাদক তহমিনা আক্তার রুহি, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মতিউর রহমান উজ্জ্বল প্রমুখ।

স/এষ্