ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রাণীনগরে কলহের জেরে স্বামীর আত্মহত্যা

nayem ahmed
আগস্ট ১৯, ২০১৯ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ: নওগাঁর রাণীনগরে কলহের জেরে স্বামী রাশেদুল প্রামানিক (৩৫) নামে এক ব্যবসায়ী গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার রাতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন মোল্লাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত রাশেদুল প্রামানিক চকাদিন মোল্লাপাড়া গ্রামের টুকুর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল পরিবারসহ ঢাকায় থাকেন এবং ব্যবসা করেন। ঈদে বাড়িতে এসেছেন। রবিবার রাশেদুল তার স্ত্রীকে নিয়ে নওগাঁ ডাক্তারের কাছে যান। নওগাঁ থেকে বাড়ি আসার পর থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।

রাতে রাশেদুলের স্ত্রী পাশের এক বাড়িতে ঘুমাতে যান এবং রাশেদুল তার বাড়িতে শুয়ে পরেন। সকালে পরিবারের সদস্যরা রাশেদুলকে দরজায় ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠানোর চেষ্টা করেন। পরে ঘরের জানালায় দিয়ে নিহতের বাবা টুটু দেখেন ছেলে গলায় দড়ি দিয়ে ঘরের তীরের সাথে ঝুলে আছে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

স/এন