রাজাপুর প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের আরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনার গাও জেকে মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ঝুকিপূর্ন ব্রীজ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান অধক্ষ্য মোঃ মনিরউজ্জামান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল। শনিবার সকাল ১০ ঘটিকায় ঝুকিপূর্ন ব্রীজ পরিদর্শনের পরে স্থানীয়দের সাথে আলোচনা করেন এবং খুব শ্রীগ্রই এই সমস্যার সমাধান করবেন বলে সবাইকে আশস্ত করেন। মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধীক ছাত্র/ছাত্রীদের স্কুলে আশা যাওয়ার একমাত্র পথটির উপর রয়েছে অত্যান্ত ঝুকিপূর্ণ এই ব্রীজটি। পারাপারে ঝুকিপূর্ণ থাকায় ইতি মধ্যেই অনেক ছাত্র/ছাত্রীস্কুলে আসা বন্ধ করে দিয়েছে বলে এলাকা সুত্রে জানা গেছে। গ্রাম বাসীর জোর দাবী অনেক পুরনো এই ঝুকিপূর্ন ব্রীজ সমস্যার যেন স্থায়ী ভাবে সমাধান হয়।
এ সময় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ,ইউপি সদস্য,শিক্ষক,শিক্ষার্থী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স/মা

